সয়াবিন তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

ঘোষণা ছাড়াই বাড়ল সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক: ঘোষণা ছাড়াই খুচরা বাজারে বাড়তে শুরু করেছে খোলা সয়াবিন তেলের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে খুচরায় লিটার প্রতি ১৪৫ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে সয়াবিন। যেটা গত দুই দিন আগের তুলনায় বেড়েছে ৩ থেকে ৫ টাকা। তবে বোতলজাত সয়াবিন তেল আগের দামেই বিক্রি করা হচ্ছে।

এদিকে সয়াবিন তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ব্যবসায়ীদের বৈঠকের পর তার এমন ঘোষণার দুদিন না যেতেই তেলের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

দোকানিরা বলছেন, আগের সপ্তাহে এ দাম ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। অথচ সরকারিভাবে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটারে ১৩৬ টাকা নির্ধারিত রয়েছে।

পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জানান, এ সপ্তাহে পাইকারি বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই এ দাম চলছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে পাম অয়েলের দামও লিটারে ১/২ টাকা বেড়ে ১৩২ থেকে ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে যা ছিল ১৩০ থেকে ১৩৬ টাকা। ইকারি বাজারে তেলের দাম বাড়ানোর সাথে সমন্বয় করেই খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন তারা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এ মাসের শুরুতে সরকারের কাছে লিটারে ৮ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেয় সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানিগুলো। গত বুধবার এ নিয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক শেষ বাণিজ্যমন্ত্রী জানান, আগামী ১৫ দিনে সয়াবিন তেলের দামে কোনো পরিবর্তন আনা হবে না। আগামী ৬ ফেব্রুয়ারি আমরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

মোহাম্মদপুরের এক দোকানি আমজাদ হোসেন জানান, তিনি কয়েক সপ্তাহ ধরে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ টাকায় বিক্রি করছেন। এছাড়াও পাম তেল বিক্রি করছেন ১৪৫ টাকা দরে।

এছাড়াও রাজধানীর অন্যান্য জায়গায় একই দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা