বাণিজ্য

বছরের শেষ সপ্তাহে চাঙা ছিলো পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে ২০২১ সালের শেষ সপ্তাহের (২৬ থেকে ৩০ ডিসেম্বর) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের সপ্তাহের চেয়ে ৯ দশমিক ০৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ৮১৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৪৯ টাকা।

গত সপ্তাহে ডিএসই-এর প্রধান সূচক ডিএসই ইনডেক্স আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৫৪.০৫ পয়েন্ট বা ০.৮১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিলো ৬ হাজার ৭০২.৬১ পয়েন্টে। গত সপ্তাহে এই সূচক ৬ হাজার ৭৫৬.৬৬ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা: বছরের শেষ সপ্তাহে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিলো সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ৩৪০ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬২৭টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা: বিদায়ী বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৫৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ সাবমেরিন কেবল, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও বাটা সু কোম্পানি লিমিটেড।

সাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা: বিদায়ী বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৬০ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.২৮ শতাংশ।

এ.এম.সি এল প্রাণ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.২৬ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা