বাণিজ্য

টিকা দেয়ার সিরিঞ্জ উৎপাদনের ক্ষমতা বাড়াচ্ছে জেএমআই

নিজস্ব প্রতিবেদক: করোনাসহ অন্যান্য রোগের টিকাদানে ব্যবহারের সিরিঞ্জ উৎপাদনের ক্ষমতা বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। এজন্য প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।

তিনি জানান, সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত প্রতিষ্ঠানটির ২২৬তম পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ তারেক হোসেন খান আরও জানান, করোনা ভাইরাসের বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। মূলত এ চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ।

আগামী দুই মাসের মধ্যে নতুন উৎপাদন ক্ষমতা যুক্ত হওয়ার আশা জানিয়ে তিনি আরও বলেন, ‘এর ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।’

পর্ষদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডে জাপানের নিপ্রো কর্পোরেশন মনোনীত পরিচালক কাটসুহিকো ফুজি এবং হিসাও নাকামোরি, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী, পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন) হিসাও শিগেতোমি, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী এবং কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা