বাণিজ্য

আবার আইবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ 

নিজস্ব প্রতিবেদক: ২০২১ – ২০২৩ মেয়াদের জন্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) একটি ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিষেক দাসসহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিইআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলস লিমিটেডের আল হাজ মো. বজলুর রহমান, এমএকেএস এ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান, মেরিকো বাংলাদেশ লিমিটেডের আশীষ গৌপাল, টাটা মোটরস লিমিটেডের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্ট লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টস লিমিটেডর রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি লিমিটেডের শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (বিডি) লিমিটেডের মো. জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচ লিমিটেডের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের সঞ্জয় বসু, গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।

নির্বাচনী প্রক্রিয়াটি ১৯শে ডিসেম্বর ২০২১ তারিখে সম্পন্ন হয়েছিল। এটি আইবিসিসিআই নির্বাচনী বোর্ড জনাব মো. শামসুল আলম, চেয়ারম্যান জনাব বিজয় কুমার কেজরিওয়াল, সদস্য এবং মো. কোহিনুর ইসলাম সদস্য দ্বারা পরিচালিত হয়েছিল।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা