বাণিজ্য

২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২১। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ ফেয়ার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২২০টি স্টল থাকছে। এবছর দুইটা ডায়মন্ড প্যাভিলিয়ন, ৬টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

রিহ্যাব ফেয়ার উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলেও অভিমত ব্যক্ত করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাব এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শরীফ আলী খানসহ রিহ্যাব পরিচালকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতৃবৃন্দ বলেন, করোনার মহামারীকালীন বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছিল আবাসন শিল্প। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুর প্রসারী প্রণোদনা প্রদানের সিদ্ধান্তে এই খাত সংকট থেকে রক্ষা পায়। যে অর্থ দেশের বাহিরে যাবার কথা ছিল সেই অর্থ এই দেশে করোনার সময়ে আবাসন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং প্রস্তাবিত ড্যাপ এর কারণে উদ্বোগ প্রকাশে করেন তারা। নির্মাণ সামগ্রী বিশেষ করে রড-সিমেন্ট এর মূল্য বৃদ্ধি এবং প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে আগামীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে এবং ফলে স্বাস্থ্য সম্মত উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে যেতে পারে।

ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ বলেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে আগামীতে ফ্ল্যাট এর দাম বেড়ে যাবে।

এবছর রিহ্যাব ফেয়ার ২০২১ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক এর চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী এবং এফবিসিসিআইএর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

আগামী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পন্ন অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

এই ফেয়ারের এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে থাকছে আকর্ষণীয় সব মূল্যবান পুরস্কার। মেলা শেষে প্রতিদিন এবার র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। www.rehabfair2021.com এই ওয়েব সাইটে লটারী বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা