বাণিজ্য

পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাওয়ার্ড পেলো এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, বাংলাদেশ থেকে দ্য গ্লোবাল ইকোনমিকস কর্তৃক ‘দ্য মোস্ট সাসটেইনেবল পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ এর স্বীকৃতি পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এই বছরের আয়োজনে, বিশ্বের মোট ১২ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

যার যার শিল্প খাতের প্রতিষ্ঠানসমূহকে নিজ নিজ ক্ষেত্রে অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে দ্য গ্লোবাল ইকোনমিকস অ্যাওয়ার্ড চালু করা হয়। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ তাদের আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখার জন্য সবচেয়ে ভালো ব্যবসায়িক অনুশীলনী চালু করেছে, সেসব প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দেয়া হয়। চলতি বছর, সবচেয়ে টেকসই পাওয়ার জেনারেশন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ থেকে এনার্জিপ্যাককে স্বীকৃতি দেয়া হয়।

১৯৮২ সালে যাত্রা শুরু করে এনার্জিপ্যাক। পরিবেশবান্ধব উৎপাদন, এনার্জি এফিশিয়েন্ট অবকাঠামো এবং ক্লিন এনার্জি সহজলভ্য করার লক্ষ্যে সমাধান প্রদানে ডিজিটালাইজেশন ও সাস্টেইনেবলিটির সমন্বয় ঘটিয়েছে প্রতিষ্ঠানটি। এনার্জিপ্যাক বিভিন্ন ক্যাটাগরি, যেমন- পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন, এনার্জি-এফিশিয়েন্ট লুমিনারি এবং নবায়ন শক্তি ও ব্যবস্থাপনায় বিস্তৃত পরিসরের পাওয়ার প্রোডাক্ট এবং সেবা প্রদান করে।

এ ব্যাপারে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, ‘সবচেয়ে টেকসই পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এনার্জিপ্যাক ক্লিন এনার্জি এবং পদ্ধতি ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়া এবং উন্নয়নে বিশ্বাসী। এই অ্যাওয়ার্ড প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্যের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ হতে অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, বিগত বছরগুলোতে এনার্জিপ্যাক এর প্রতিশ্রুতি ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণপদক, ‘ইলেকট্রিক এবং ইলেকট্রনিক পণ্য’ বিভাগে জাতীয় রপ্তানি ট্রফি, এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০১১ এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা