ছবি: সান নিউজ
বাণিজ্য

বিনিয়োগের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট জায়গা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট জায়গা। আমাদের নিজস্ব একটি বড় বাজারও রয়েছে। যেখানে অনেক বড় চাহিদা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে বিদেশী ব্যাবসায়ীরা রফতানি করার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও ভালো দাম পেতে পারেন বলে উল্লেখ করে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন মিস হুলিয়া গেডিকের নেতৃত্বে ১১ সদস্যের তুর্কি ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে এফবিসিসিআইয়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হতে যাচ্ছে। আমাদের সরকারও দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এখানে বিনিয়োগের সম্ভাবনাময় অসংখ্য সেক্টর রয়েছে। যাতে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।

মতিঝিলে এফবিসিসিআইয়ের আইকন ভবনে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ থেকে এফবিসিসিআিই সহ সভাপতি এম এ মোমেনসহ সংগঠনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে তুর্কির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বে আকর্ষণ কেড়েছে। সম্প্রতি আমরা আমদের সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করেছি। সেখানের ব্যবসায়ীরাও বাংলাদেশের উন্নয়ন দেখে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এখনই উপযুক্ত সময়।

এসময় তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান হুলিয়া গেডিক বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যাবসা বাড়াতে তুরস্ক আগ্রহী। পারস্পরিক সহায়তা বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ২ বিলিয়ন ডলারে বৃদ্ধি করা সম্ভব।

বৈঠকে মিস হুলিয়া গেডিক এবং এফবিসিসিআই সভাপতি বাংলাদেশ এবং তুর্কির জন্য প্রয়োজনীয় সঠিক পণ্যগুলো দু’দেশ থেকে আমদানি ও রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, তুর্কি প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশে নির্মাণ ও অবকাঠামো খাত, জাহাজ নির্মাণ, জ্বালানি, ইলেকট্রনিক্স, সাইবার-নিরাপত্তা, পাট, ফল ও সবজি, এফএমসিজি ইত্যাদি খাতে বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা