বাণিজ্য

রড-পাথরের চড়া দামে বিপাকে নির্মাণ খাত

নিজস্ব প্রতিবেদক: সরকারি দরপত্রে দাম সমন্বয়ের বিধান চায় এফবিসিসিআই নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। মহামারি ধকল কাটিয়ে উঠে দেশের অর্থনীতির চাকা সচল হবার সাথে সাথে নির্মাণখাতেও ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন এখাতের শিল্প্যোদ্যোক্তারা। কিন্তু নির্মাণ সামগ্রির অব্যাহত দাম বৃদ্ধিতে উল্টো বিপাকে পড়েছেন। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, গত ৪ থেকে ৫ মাসে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে রড, পাথর, ইট, বালু, থাইগ্লাস, অ্যালুমিনিয়াম পণ্য, এসএস পাইপ, ইনডোর ফিটিংসসহ অন্যান্য নির্মাণ সামগ্রীও। ফলে লোকসানে পড়তে হচ্ছে নির্মাণ খাতের উদ্যোক্তাদের।

এমন অবস্থায় করনীয় ঠিক করতে শনিবার (১৭ নভেম্বর) বৈঠকে বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটি।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক দাম বৃদ্ধির কারণে, আগে থেকে করা চুক্তির মূল্য অনুযায়ী নির্মাণ কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও অনেক সময়ই দরপত্র জমা দেয়ার পর আগ্রিম কর ও ভ্যাটের হারসহ সরকারের আর্থিক নীতিতে পরিবর্তন করা হয়। এসব ক্ষেত্রে সরকারি দরপত্রে পরিবর্তিত পরিস্থিতির সাথে মূল্য সমন্বয়ের বিধান বা প্রাইস ভ্যারিফিকেশন ক্লজ থাকা উচিৎ বলে মনে করে এফবিসিসিআই’র নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। নির্ধারিত সময়ের ৫৬ দিন পার হলে, দেরিতে টাকা পরিশোধের বেলায় সুদ আরোপের প্রস্তাব করেন বক্তারা। একই সঙ্গে সরকারি অবকাঠামো নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণকে নিরুৎসাহীত করার তাগিদ দেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ঐ বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, দেশের বেশিরভাগ প্রকল্পই বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে, তাই স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বাড়ানোর দরকার। স্থানীয় প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য এফবিসিসিআই সর্বোচ্চ উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিনুল হক শামীম, রেজাউল করিম রেজনু, পরিচালক এবং নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন চার্জ প্রকৌশলী গোলাম মো. আলমগীর, কমিটির চেয়ার‌ম্যান ও স্পেকট্রা লিমিটেড এর চেয়ারম্যান প্রকৌশলী খান মো. আফতাবউদ্দীন, কো-চেয়ারম্যান ডিয়েনকো লিমিটেড এর এমডি প্রকৌশলী এস.এম খোরশেদ আলম, ডিবিএল ইনফ্রাস্ট্রাকচার লি. এর এমডি মো. আব্দুল জব্বার, স্টারলাইফ সার্ভিসেস লি. এর এমডি প্রকৌশলী শফিকুল হক তালুকদার, জেমস ইনফ্রাস্ট্রাকচার লি. এর এনায়েত উল্লাহ সিদ্দিকী এবং কমিটির সদস্য ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর সিইও প্রকৌশলী রবিউল আলম, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি. এর এমডি রিজওয়ান মুস্তাফিজ, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজরস লি. এর এমডি প্রকৌশলী সাগর কৃষ্ণ চক্রবর্তী, এসএআরএম অ্যাসোসিয়েশনস লি. এর পরিচালক (অপারেশন) প্রকৌশলী এসকে. মাসুম মো. সালাহউদ্দীন, নেক্সট স্পেসেস লি. এর এমডি বিমল চন্দ্র রায় ও ফিউচার ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট লি. এর সিইও ক্যাপ্টেন হাসিব।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা