বাণিজ্য

জানুয়ারিতে সৌদি বিনিয়োগ আসার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক ইমেজ বিশ্বের বড় বড় দেশের আকর্ষণ কেড়েছে। এতে করে বাংলাদেশে বিনিয়োগ করতেও আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ। আগামী বছর সৌদি আরবের বিনিয়োগ আসতে পারে। ইতিমধ্যে দেশটির ২১টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী “INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021” উপলক্ষ্যে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রি-সামিট সাংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি বাদশার পরিবারের সম্পর্ক এখন খুবই ঘনিষ্ট পর্যায়ের। সৌদিতে যেখানে অন্যান্য দেশ থেকে লেবার ভিশায় লোক নেয়া বন্ধ রয়েছে সেখানে বাংলাদেশ থেকে ইতিমধ্যে ৩ লাখ লোক নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে সৌদি সরকারও আগ্রহী।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সেই সফরে দেশটির বেশ কিছু কোম্পানির বাংলাদেশে বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হতে পারে। ২৮-২৯ নভেম্বরের দুই দিনব্যাপী সামিটে সৌদির ভার্চুয়াল অংশগ্রহণ সেই লক্ষ্য ফলপ্রসূ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে দু' দেশকে।

উল্লেখ্য, আগামীকাল রোববার (২৮ নভেম্বর) এবং সোমবার (২৯ নভেম্বর) দুই দিনব্যাপী ১৪ সেশনের এ সামিট হোটেল রেডিসন ব্লু'র ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে।

সাড়ে পাঁচ বছর পর আগামীকাল রোববার (২৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ১৫টি দেশের কাছ থেকে শতকোটি ডলারের বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এক হাজার বিনিয়োগকারী এতে অংশ নিবেন। এটি হবে হাইব্রিড সম্মেল। এতে ভার্চুয়াল ও সরাসরি বিনিয়োগকারীরা অংশ নিবেন।

এর আগে ২০১৬ সালে সর্বশেষ বিনিয়োগ সম্মেলন (ইনভেস্টমেন্ট সামিট) হয়েছিল।

এবারের সামিটে বিডা ছাড়াও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সম্মেলনে সহযোগিতা করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা