বাণিজ্য

ডব্লিউআইটিএসএ’র  অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুত রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য টেকসই প্রবৃদ্ধি অর্থনীতি বিভাগে ২৫তম ডব্লিউসিআইটি (ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি) গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে।

বিজিএমইএ-এর পক্ষ থেকে রোববার (১৪ নভেম্বর) তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলনে (ডব্লিউসিআইটি ২০২১) এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজিএমইএ-এর পক্ষে পরিচালক রাজীব চৌধুরী অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

ডব্লিউআইটিএসএ এশিয়া প্যাসিফিকের ভাইস চেয়ারম্যান শহীদ-উল-মুনির বিজিএমইএ-কে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে ডব্লিউআইটিএসএ’র চেয়ারম্যান এবং মহাসচিব ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) হলো বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত একটি প্ল্যাটফর্ম। এখানে ৮০টিরও বেশি দেশ ও অর্থনীতির সদস্য যুক্ত রয়েছে। এসব দেশ বিশ্বের আইসিটি বাজারের ৯০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে।

ডব্লিউআইটিএসএ অ্যাওয়ার্ডগুলো ২০২১ সালে প্রযুক্তি বিশ্বে গুরুত্বপূর্ণ অবদানগুলোর স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

পোশাককর্মীদের জন্য বিজিএমইএ ২০১৩ সালে একটি বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেয়। বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডাটাবেইস) স্থানীয় ও ক্লাউড সার্ভার ডেটাবেইজে কর্মসংস্থান এবং পরিচয় সম্পর্কিত তথ্যসহ শ্রমিকদের রেকর্ড সংরক্ষণ করে।

বর্তমানে বিজিএমইএ-এর সদস্যভুক্ত ২৫০০ কারখানায় প্রতিদিনই ৪০ লাখেরও অধিক কর্মীর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার হচ্ছে। টাইগার আইটি বাংলাদেশ এবং সিস্টেম ডিজিটাল লিমিটেড এই বিশেষ সফটওয়্যার সিস্টেমটি ডেভেলপ, ইনস্টল, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে।

এছাড়াও, বিজিএমইএ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় 'ডিজিটাল রিপোজিটরি অব আরএমজি ওয়ার্কার্স' শীর্ষক যৌথ প্রকল্প গ্রহণ করে রপ্তানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির কাজে এগিয়ে এসেছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা