বাণিজ্য

এবারও উদযাপিত হবে ভ্যাট দিবস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের ভ্যাট দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আয়োজিত ভ্যাট দিবসে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত পরিসরে আয়োজনটি করা হবে বলেও জানা যায়।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উদযাপন করে থাকে এনবিআর। যদিও করোনা প্রার্দুভাবের কারণে এ বছরে আয়কর মেলা কিংবা ৩০ নভেম্বর আয়কর দিবস আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্বে এক আলোচনা সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তগুলো হলো- করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এবারের ভ্যাট দিবস সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রীর অনুমোদনক্রমে ভ্যাট দিবসের প্রধান অতিথি নির্বাচন করা হবে।

এফবিসিসিআইর প্রেসিডেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডার বিশেষ অতিথি থাকবেন। ভ্যাট দিবসের মূল অনুষ্ঠান রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডে সম্মেলন কক্ষ অথবা সুবিধাজনক কোনো স্থানে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ মূসক প্রদানকারী করদাতাকর সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেটের দেওয়া হবে। এছাড়া, জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক টিভিসি প্রস্তুত করা হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা