বাণিজ্য

দুবাই ডিজাইন উইকে বাংলাদেশের ইশো

নিজস্ব প্রতিবেদক: সর্ববৃহৎ ডিজাইন এবং ক্রিয়েটিভ ফেস্টিভাল দুবাই ডিজাইন উইক ২০২১-এ অংশগ্রহণ করল ট্রেন্ডি ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো। নভেম্বরের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত চলমান এই ফেস্টিভালে অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি প্রথমবারের মত জায়গা পেল বাংলাদেশী কোন প্রতিষ্ঠান।

শনিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চত করেছেন প্রতিষ্ঠানটি।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন-কে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করতে এই ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়। ‘ফিউচার অব হোমস’ ও গ্রাহকদের চাহিদা, অভিজ্ঞতা, প্রযুক্তি এবং নকশা কীভাবে আবাসিক স্থাপত্য ও অভ্যন্তরীণ রূপান্তর ঘটাচ্ছে, সে বিষয়ে আলোচনা করেন তিনি।

আমন্ত্রিত প্রথম বাংলাদেশি রায়ানা হোসেন তার বক্তব্যে কীভাবে আবাসিক স্থানগুলিতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রভাব নকশায় ফুটে উঠেছে এবং চলমান মহামারি কীভাবে ভোক্তাদের চাহিদা ও প্রয়োজনীয়তার মধ্যে গঠনমূলক পরিবর্তন এনেছে, সে বিষয়ে আলোকপাত করেন।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন এই সেশন সম্পর্কে বলেন, ‘প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে আমন্ত্রণ পাওয়া সত্যিই গর্বের বিষয়। ইশো আমাদের দেশকে এমন একটি মঞ্চে নিয়ে গিয়েছে যেখানে উদ্ভাবনী ডিজাইন সম্পর্কে বুদ্ধিবৃত্তিক আলোচনা হয়। আমি আশাবাদী অচিরেই আমরা বাংলাদেশি উদ্ভাবন এবং ডিজাইনভিত্তিক ইভেন্ট আয়োজন করতে সক্ষম হব।’

আমন্ত্রিত অন্যান্য প্যানেলিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাপেল এবং বিএমডাব্লিউ এর মতো কোম্পানিতে ঊর্ধ্বতন ভূমিকা পালনকারি আমেরিকান ডিজাইনার রব ম্যাকিনটোশ। এছাড়া এই সেশনে বক্তব্য রাখেন, এলিংটন প্রপার্টিজ ডেভেলপমেন্ট এলএলসি-এর গ্রুপ ডিজাইন ডিরেক্টর লরা বিলেকি। সেশনের মডারেটর ছিলেন আর্কিটেকচারাল ডাইজেস্ট মিডল ইস্টের কন্টেন্ট পরিচালক প্রত্যুষ স্বরূপ।

উল্লেখ্য, স্বরূপ এবং বিলেকি দুজনেই দুবাই ডিজাইন সপ্তাহের উপদেষ্টা বোর্ডের সদস্য।

আবাসিক নকশার দীর্ঘমেয়াদী ট্রেন্ড কীভাবে মানুষের রুচী, চাহিদা এবং সুযোগ-সুবিধার উপর নির্ভরশীল তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা, অভিজ্ঞতা, পরিষেবা এবং সীমাবদ্ধতাসমূহ আলোচনায় উঠে আসে। এছাড়া প্রযুক্তিগত উদ্ভাবন ইন্টেরিয়র এবং ডিজাইনের উপর কিভাবে প্রভাব ফেলেছে, এ নিয়েও আলোচনা করা হয় সেখানে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা