বাণিজ্য

আইসিএমএবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’ পালন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। বুধবার (১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের নীলক্ষেতের মূলভবন সংলগ্ন এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ একটি র‌্যালি বের করেন।

পরে সন্ধ্যায় ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধূরী, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ এবং এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)।

আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সলি সদস্য মো. আব্দুল আজিজ এফসিএমএ ও আবু সাঈদ মো: শায়খুল ইসলাম এফসিএমএ অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

আইসিএবির সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এফসিএ এফসিএমএ “অ্যাকাউন্টিং ইন ডিজিটাল ট্রান্সফরমেশন-নেভিগেশন প্যারাডিজম শিফটিং ফর প্রফেশনাল অ্যাকাউন্টিং” শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএমএবি প্রেসিডেন্ট জনাব আবু বকর ছিদ্দিক এফসিএমএ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি এম এ মান্নান এমপি আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের সূচনা এবং পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের পরিশ্রম ও কাজের গুরুত্ব এবং এই পেশার চাহিদা তুলে ধরেন। তিনি সঠিক ব্যয় নিরুপনের ক্ষেত্রে সিএমএ পেশাজীবীদের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মোহাম্মদ মুসলিম চৌধূরী বলেন, অ্যাকাউন্টিং পেশাতে চ্যালেঞ্জ আসছে। কম্প্রিহেনসিভ রির্পোটিং সিস্টেম আসবে। নতুন জেনারেশনকে চ্যালেঞ্চ নিয়ে আগাতে হবে।

আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ স্বাগত বক্তব্য জ্ঞাপন করেন এবং সেক্রেটারি কাজী জিয়াউদ্দীন এফসিএমএ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। আইসিএমএবি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি) এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সদস্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা