বিনোদন

গায়িকা ঐশীর বাবা মারা গেলেন

সান নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আরও পড়ুন: সংলাপে বসছে ঢাকা-ওয়াশিংটন

শনিবার (১৯ মার্চ) দিনগত রাত ১২টা ৩ মিনিটে মারা যান তিনি । ইউনিভার্সেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐশীর ভাই ইশিক বলেন, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত দেড় মাসের মধ্যে দুবার হার্ট অ্যাটাক করেন তার বাবা। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

সংগীতশিল্পী ঐশীর বাবা গত দেড় মাসের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেন। এর মধ্যে তার হার্টে রিংও বসানো হয়।

প্রসঙ্গত, ফাতেমা তুয যাহরা ঐশী হলেন একজন বাংলাদেশি গায়িকা। ইমরান মাহমুদুলের সাথে তার ঐশী এক্সপ্রেস ও আরিফিন রুমির সাথে তার দেহোবাজি অ্যালবামের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। মায়া দ্য লস্ট মাদার চলচ্চিত্রে মায়া মায়া রে গানটির জন্য ২০২০ সালে তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা