বাণিজ্য

পুঁজিবাজারে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: রোববার (৭ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গিয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে টানা চার কার্যদিবস পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান হয়। তবে ঠিক পরের কার্যদিবসে সূচকের পতন হয়।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

রোববার (৭ নভেম্বর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫৫.৮৭ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট কমে যায়।

ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৮.৯৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ১৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.৩২ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

রোববার (৭ নভেম্বর) ডিএসইতে ৩৭৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩০৩টির এবং অপরিবর্তিত আছে ২৫টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ১৪৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৪.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৭.৮৮ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে।

সার্বিক সিএএসপিআই সূচক ১২৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭১.৭১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ১৬.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৫৭ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

রোববার (৭ নভেম্বর) সিএসইতে ২৮৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত আছে ২০টির। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ লাখ টাকা কম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা