বাণিজ্য
অর্থবছরের প্রথম চার মাস

রাজস্ব ঘাটতি ৪৩ কোটি

নিজস্ব প্রতিবেদক: চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথম চার মাসে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে ২৪৭ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৪৩ কোটি ৮৪ লাখ টাকা ঘাটতি রয়েছে। তবে এটি গত অর্থবছরের এই সময়ের তুলনায় এ বন্দরে ২০ কোটি ২৭ লাখ টাকা বেশি আদায় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ২৯১ কোটি ১৩ লাখ টাকা। তবে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুসারে, এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৪৭ কোটি ২৯ লাখ টাকা। ফলসরূপ ঘাটতি রয়েছে ৪৩ কোটি ৮৪ লাখ টাকা। গেলো অর্থবছরে একই সময়ে এ বন্দরে রাজস্ব আদায় হয়েছে ২২৭ কোটি ২ লাখ টাকা।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এ বিষয়ে বলেছেন, নানা প্রকার জটিলতার কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না। পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পাওয়ার পরও এ বন্দর ব্যবহার করে সব ধরনের পণ্য আমদানি করতে পারেন না ব্যবসায়ীরা। ব্যাপক সম্ভাবনা থাকার পরও এ বন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি থেকেই যাচ্ছে।

পার্শ্ববর্তী বেনাপোল বন্দরের মতো ভোমরা স্থলবন্দরও সবসময় পণ্য আমদানি সুযোগ হলে রাজস্ব লক্ষ্যমাত্রার দ্বিগুণ আদায় করা যাবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি (২০২১-২২) অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ হাজার ১৩৭ কোটি ১৮ লাখ টাকা। এটি গত অর্থবছরের চেয়ে ১৩৩ কোটি ১৫ লাখ টাকা বেশি। গত অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪ কোটি ৩ লাখ টাকা।

এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটের কবলে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এর কারণে কাঁচামাল আমদানিকারকরা বিশেষ করে চরম বিপাকে পড়েছেন। কোটি কোটি টাকার কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা