বাণিজ্য

৫ মাসে হিলিতে ৫০ কোটি টাকা বাড়তি রাজস্ব

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৫ মাসে হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ কোটি টাকা বেশী রাজস্ব আহরণ হয়েছে। এ সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮০ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১৩০ কোটি পাঁচ লাখ টাকা। যদিও অর্থবছরের নভেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ কোটি টাকা কম রাজস্ব আহরণ হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ৩১৪ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ৭৬ লাখ টাকা।

এর বিপরীতে আহরণ হয় ৪৩ কোটি ২৮ লাখ টাকা। আগস্ট মাসে ১৩ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ২০ কোটি ৮৬ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৯ কোটি ৯৭ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৬৩ লাখ টাকা, অক্টোবর মাসে ১৮ কোটি ৪১ লাখ টাকার বিপরীতে ১৮ কোটি ৬৮ লাখ টাকা, নভেম্বর মাসে ৩১ কোটি ৬৩ লাখ টাকার বিপরীতে ২৬ কোটি ৬০ লাখ টাকা আহরণ হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, করোনার কারণে ২৫ মার্চ থেকে শুরু করে দীর্ঘ আড়াই মাস বন্ধের পর গত ৮ জুন স্বাস্থ্যবিধি মেনে বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। একইভাবে দেশের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়।

তিনি জানান, অন্যান্য বন্দর দিয়ে পণ্যের ওজন অনুযায়ী ফলের শুল্কায়ন করা হলেও হিলিতে ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী নির্দিষ্ট শুল্ক পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। অন্যান্য বন্দরে যে মূল্যে শুল্কায়ন করা হয় একই পণ্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে তার চেয়ে অধিক মূল্যে শুল্কায়ন করা হয়।

এছাড়াও এই বন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও ছাড়করণে দীর্ঘসূত্রতার অভিযোগও রয়েছে। এতে বন্দর দিয়ে ফল আমদানি একেবারে বন্ধ রয়েছে। এছাড়াও অন্যান্য অধিক শুল্কযুক্ত পণ্য আমদানিও কমে গেছে। এই বন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে এসব জটিলতা নিরসন করা হলে ও একই নিয়ম-নীতির অধীনে সব বন্দর পরিচালনা করা হলে বন্দর থেকে আরও বেশি পরিমাণে রাজস্ব আহরণ সম্ভব।

আমদানিকৃত পণ্য খালাসের ক্ষেত্রে কর্মকর্তাদের দ্রুত ছাড়করণ দেওয়ার ব্যাপারে জোর দিয়েছি। একইসঙ্গে বন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে খরচটি যেন কম হয় সে বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক ও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি যেন বাড়ে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি।

আর বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বাড়ার কারণে বন্দর থেকে রাজস্ব আহরণ বেড়েছে। তিনি জানান, গত নভেম্বর মাস পর্যন্ত রাজস্ব আহরণের যে হিসেব তাতে করে গতবছরের চেয়ে ৫০ ভাগ বেশি রাজস্ব আহরণ করেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা