বাণিজ্য

এবারও হচ্ছে না আয়কর মেলা 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে এবারও আয়কর মেলা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে- এনবিআর। মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান ও আভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মু. রহমাতুল মুনিম।

মেলা না হলেও গতবারের মত পুরো নভেম্বর মাস জুড়ে করদাতাদের সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

সাধারণত কর মেলায় এক ছাদের নিচে সব ধরনের সেবা পান করদাতারা। ২০১০ সালে থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা নয় বছর মাসব্যাপী আয়কর মেলার আয়োজন করে এনবিআর। তবে করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে করমেলা হয়নি।

এনবিআর চেয়ারম্যান বলেন, মহামারীর কারণে সরাসরি কর মেলা করতে না পারলেও ১ থেকে ৩০ নভেম্বর পুরো মাসব্যাপী কর সংস্কৃতির বিকাশ, করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য কর সেবা প্রদান করা হবে।

তিনি বলেন, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। একইসঙ্গে রিটার্ন দাখিল করা করদাতাদের তাৎক্ষণি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে।

নভেম্বর মাসের কর সেবা উপলক্ষ্যে কর দাতাদেরকে বেশ কিছু প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। এ জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেবাকেন্দ্রগুলোতে ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ইটিআইএন) নিবন্ধন ও পুনঃনিবন্ধনের ব্যবস্থা। প্রত্যেক কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকাসহ প্রয়োজনীয় তথ্য সেবা রয়েছে এর মধ্যে।

তিনি জানান, সরকারি কর্মকর্তাদের রিটার্ন দাখিলের সুবিধা জন্য ১ থেকে ১৪ নভেম্বর বাংলাদেশ সচিবালয় ও অফিসার্স ক্লাবে রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক থাকবে।

এছাড়া সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে ৯ ও ১০ নভেম্বর দুই দিন রিটার্ন গ্রহণ ও কর বিষয়ে যাবতীয় তথ্য সেবা দেওয়া হবে।

মাসব্যাপী করসেবা উপলক্ষে ২৪ নভেম্বর ১৪১ জন সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ৬৬৬ জন সেরা করদাতাকে ক্রেস্ট, পরিচিত ও সম্মাননা সনদ দেওয়া হবে।

ঢাকার বাইরে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে কেন্দ্রীয়ভাবে ও অন্য সব কর অঞ্চল নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলা ও সিটি কর্পোরেশনভিত্তিক সেরা করদাতা সম্মাননা দেবে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে ইটিআইএন নিবন্ধন ২৬ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট ইটিআইএন রয়েছে প্রায় ৬৮ লাখ নাগরিকের।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর জাল আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পারব বলে আমাদের বিশ্বাস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা