বাণিজ্য

সূচকের ব্যাপক পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৭ অক্টোবর) সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‍মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৭ অক্টোবর) ডিএসইতে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২২১ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার।

রোববার (১৭ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৮৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।

রোববার (১৭ অক্টোবর) ডিএসইতে মোট ৩৭৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫, দর কমেছে ২৮৭ এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪ কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০৫ পয়েন্ট কমে ২১ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা