বাণিজ্য

দরপতনেও বেড়েছে সূচক

সান নিউজ ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে লেনদেন। সূচকের সাথে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বুধবার (৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫১.০৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৮০ কোটি ৪৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩২৮ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২, শেয়ার দর কমেছে ২৩১ এবং ৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দর বাড়ার তলিকায় থাকা ১১২ শেয়ারের মধ্যে ৮৮ ছিলো এ ক্যাটাগরির, ৮ বি ক্যাটাগরির, ৫ এন ক্যাটাগরির ,জেড ক্যাটাগরির ১১ এবং বাদবাকি ১১ ছিলো মিউচুয়্যাল ফান্ড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৪.৪২ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২ দর বেড়েছে, কমেছে ১৯৬ আর ২৭ দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে বুধবার (৬ অক্টোবর) ১১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা