দ্রব্যমূল্যে
বাণিজ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বাজারে চাল-ডাল-তেল-আটা-পেঁয়াজসহ প্রতি মুহুর্তে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য। ফলে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারন মানুষের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম. গােলাম মােস্তফা ভুইয়া বলেছেন, সরকার শুধুমাত্র ধনী শ্রেণী আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ফলে বাজার সিন্ডিকেট জনগনের পকেট কেটে নিয়ে যাচ্ছে ।

বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে চাল-ডাল-তেল-আটা-পেঁয়াজসহ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়ােজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গােলাম মােস্তফা ভুইয়া বলেন, গরিব মানুষের সস্তায় ক্রয়ের শেষ পণ্য মােটা চালের কেজি পৌঁছেছে ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালােবাজারি ঠেকানাের কার্যক্রম।

ন্যাপ মহাসচিব বলেন, বার বার নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির উপযুক্ত কোনও কারণ হাজির করতে পারেনি ব্যবসায়ীরা। বরাবরের মতাে কৃত্রিম সংকট, সরবরাহে ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানগুলাে। খাদ্যের অভাবে এই পৃথিবীতে কখনও পণ্যের দাম বাড়াতে হয়নি, সংকট লাগেনি। সংকট লেগেছে মজুতদারদের মজুতদারিতে, আড়তদারিতে।

সংহতি প্রকাশ করে অধ্যাপক ইকবাল হােসেন রাজু বলেন, ক্রয়ক্ষমতার মধ্যে মানুষের প্রয়ােজনীয় খাদ্য সরবরাহ করতে পারলে অশুভ দিনের মুখােমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়ােজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভােক্তা অধিকার সংরক্ষণ করে বাংলাদেশে দুর্নীতি, কালােবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের প্রয়ােজন। নতুবা আমাদের ভাগ্যে অপেক্ষা করছে চরম বিপর্যয়।

বক্তারা আরও বলেন, একদিকে করােনা মহামারি, একদিকে ডেঙ্গুর ছােবল, অন্যদিকে পণ্যের উর্ধ্বমুখী মূল্যে নিম্ন আয়ের মানুষের জীবন এখন ওষ্ঠাগত। এর একমাত্র কারণ আয় কমে সবকিছুর দাম বাড়ায় অর্থ কুক্ষিগত হয়েছে পুঁজিপতির ঘরে। অসাধু ব্যবসায়ীরাও অতিরিক্ত মুনাফার লােভ সামলাতে পারছেন না।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গােলাম মােস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাে. কামাল ভুইয়া'র সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঐক্যপ্রক্রিয়ার সমন্বয়ক অধ্যাপক ইকবাল হােসেন রাজু, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মাে. মঞ্জুর হােসেন ঈসা, প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা