ফাইল ছবি
বাণিজ্য

হিলিতে আমদানি-রফতানি স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি ও মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে টানা দুই দিন বন্ধের পর আবারও স্বাভাবিক হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

রোববার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার এবং শনিবার গান্ধীজির ১৫২তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি থাকায় দুই দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি। আজ (রোববার) সকাল থেকে আবারও যথা নিয়মে কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, অন্যান্য দিনের মতো হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা