কাতার এয়ারওয়েজ
বাণিজ্য

কাতার এয়ারওয়েজে ক্ষতি ৪১০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক: কাতার এয়ারওয়েজের মহামারি করোনায় ৪০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। ফলে দোহাভিত্তিক এয়ারলাইনসটি ১৫ শতাংশ বেতন কমানোসহ ১৩ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করে ব্যয় কমিয়েছে।

তবে সম্প্রতি দোহায় নির্মাণ হওয়া হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রায় ২৫০টি ফ্লাইট পরিচালনা করেছে কাতার এয়ারওয়েজ।

এপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটির ২০২০-২১ (১ এপ্রিল থেকে ৩১ মার্চ) এই অর্থবছরের আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। কর ও অন্যান্য ব্যয়ের হিসাব ছাড়া এসময়ে সংস্থাটির আয় ১৬০ কোটি ডলারে পৌঁছেছে। জ্বালানি ব্যয় সাশ্রয়ের কারণে সংস্থাটির খরচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এয়ারলাইনসটি প্রধানত তার এয়ারবাস এ৩৮০ ও এ৩৩০ ওয়াইড-বডির উড়োজাহাজগুলো বসিয়ে রাখার জন্য এত বড় লোকসানের মুখোমুখি হয়েছে। কাতার এয়ারওয়েজের এ লোকসানে উড়োজাহাজ পরিবহন শিল্পে মহামারির নাটকীয় প্রভাব তুলে ধরে।

তবে মহামারিতে টিকে থাকতে সংস্থাটি কাতার সরকার থেকে ৩০০ কোটি ডলার প্রণোদনাও পেয়েছিল। এ অর্থ সংস্থাটির কার্যক্রম চালু রাখতে এবং কভিডজনিত সীমাবদ্ধতার সঙ্গে লড়াইয়ে সহায়তা করেছে।

গত অর্থবছরে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি মাত্র ৫৮ লাখ যাত্রী পরিবহন করেছে। সংস্থাটির যাত্রী পরিবহনের এ সংখ্যা আগের অর্থবছরের তুলনায় ৮২ শতাংশ কম। ২০১৯-২০ অর্থবছরে সংস্থাটি ৩ কোটি ২৩ লাখ যাত্রী পরিবহন করেছিল।

লাভজনক দূরপাল্লার রুটগুলোর ওপর নির্ভরশীল দুবাইভিত্তিক এমিরেটস ও আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারলাইনসও মহামারীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত এক বছরে এ সংস্থাগুলোও লাখ লাখ ডলার লোকসানের মুখোমুখি হয়েছে। কভিডের বিপর্যয় কাটিয়ে এরই মধ্যে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো ঘুড়ে দাঁড়াচ্ছে।

ইতিমধ্যে সর্বনিম্ন ৩৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা কাতার এয়ারওয়েজ এখন ১৪০টির বেশি গন্তব্যে ফ্লাইট শুরু করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা