মোংলা সমুদ্র বন্দরে দুই জেটির নির্মাণকাজ চলমান
বাণিজ্য

মোংলা বন্দরে আরও ছয় জেটি

নিজস্ব প্রতিবেদক: মোংলা সমুদ্র বন্দরে নতুন করে নির্মিত হচ্ছে আরও ছয়টি জেটি। দুটি জেটির নির্মাণকাজ এরই মধ্যে ৫০ শতাংশ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যেই শেষ হবে বাকি কাজ।

এরপরেই কন্টেইনারসহ বিভিন্ন পণ্যের জন্য জেটি দুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেবে কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি অংশিদারিত্বে বন্দরে নির্মাণাধীন সেই ৩ ও ৪ নম্বর জেটি দুটিতে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করছে বেসরকারি খাতের সাইফ পোর্ট নামে একটি প্রতিষ্ঠান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল হক এ তথ্য জানান।

জহিরুল হক বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) সাইফ পোর্ট জেটি দুটি নির্মাণের সব খরচ বহনের পাশাপাশি আগামী ৩০ বছর পরিচালনার সুযোগ পাবে। জেটি দুটি নির্মিত হলে মোংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বাড়বে বলেও জানান তিনি।

এদিকে পণের চাপ সামলানোসহ আর্ন্তজাতিকভাবে এর প্রসার ঘটাতে বন্দরে নতুন করে ১ ও ২ নম্বর জেটি নামে আরও দুটি জেটি নির্মাণের বিষয়ে একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদন হয়ে আছে। এ ছাড়া ১০ এবং ১১ নম্বর নামে আরও দুটি জেটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

মোংলা বন্দর নির্মাণের পর ৫-৯ নম্বর নামে মোট পাঁচটি জেটি তৈরি আছে। যা বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যের পণ্য হ্যান্ডলিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে।

বন্দর ব্যবহারকারী এস এম মোস্তাক মিঠু, এইচ এম দুলাল ও মশিউর রহমান বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত মানের মোবাইল হারবার ক্রেন সংযোজনের ফলে বন্দর অনেক গতিশীল হয়েছে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এই বন্দরে নতুন বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যাপক চাপ বাড়বে। এটি সামাল দিতে বন্দরে নতুন জেটি নির্মাণের বিকল্প নেই। আর কর্তৃপক্ষ সেটি নির্মাণ করে ব্যবসায়ীদের সুযোগ তৈরি করছে।

জেটিগুলোর নির্মাণকাজ শেষ হলে এই বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে পণ্য আমদানি-রফতানিতে খরচ অনেকটাই কমে আসবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা