ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেসিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসিসের অবদানের কথা তুলে ধরা হয়। সঙ্গে সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও জাতিকে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বেসিসের ২২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। অপর সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।

অন্যান্যদের মধ্যে বেসিসের প্রাক্তন সভাপতিরা, বেসিসের সাবেক পরিচালক, স্থায়ী কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান,পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, পরিচালক দিদারুল আলম, পরিচালক রাশাদ কবির এবং বেসিসের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভার পূর্বে একই ভ্যেনুতে বেসিস সংঘবিধি সংশোধনের লক্ষ্যে একটা অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম)অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা