হিলি স্থলবন্দর। ছবি: সংগৃহীত
বাণিজ্য
ভারত-বাংলাদেশ

দশ স্থলবন্দর খুলে দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের সঙ্গে ১০টি স্থলবন্দর খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থলবন্দরগুলো কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে সামস বলেন, পর্যটক ছাড়া অন্য সবাই এ বন্দরগুলো দিয়ে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন হবে না।

মাশফি বিনতে সামস এ বিষয়ে বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে আরো পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে। তবে স্থলবন্দরগুলো অনেকদিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের কয়েকদিন সময় দরকার।

এর আগে ২৫ এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে আগমন-নির্গমন বিষয়াদি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা