বাণিজ্য

জানুয়ারিতে পূর্বাচলে হবে বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ বছরই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিলো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন সংক্রমণ কমে এসেছে। তার পরিপ্রেক্ষিতে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলে আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপি এ আয়োজন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দেয়া হয়।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ' প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে। এছাড়া রাজধানীবাসিসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় গিয়ে কেনাকাটা করেন। গত কয়েক বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বলা যায় উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করে থাকেন।

এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিলো না। এছাড়া পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা