ছবি: সংগৃহীত
বাণিজ্য

ঢাকায় আরও দুই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে রাজধানী ঢাকায় আরও দুটি মেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং অমর একুশে বইমেলা।

আরও পড়ুন: জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট আজ

এরই মধ্যে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়রি) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘সেইফ ফুড কার্নিভাল’। এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক পর্যটন মেলা। দুটি মেলাই চলবে আগামী শনিবার (১০ ফেবুয়ারি) পর্যন্ত।

জানা গেছে, ৩ দিনের সেইফ ফুড কার্নিভালের আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ঐতিহ্যবাহী নানা খাবার ও সেসব খাবারের কলাকৌশল নিয়ে এ আয়োজনে থাকবে দেশ সেরা খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

আরও পড়ুন: গুগল ম্যাপের যাত্রা

এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- প্রাণ, আকিজ, কোকাকোলা, ফিনলে, বেঙ্গলমিট, ইউনিলিভার, নেসলে, ডমিনোজ, আবুল খায়ের, স্কয়ার।

এছাড়া মিষ্টান্ন প্রস্তুতকারীদের মধ্যে থাকছে- বনফুল, ওয়েলফুড, প্রিমিয়াম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বনলতা সুইটস, ভাগ্যকূল, ব্রেড এন্ড বিয়ন্ড, সুমিস হট কেক, ননী। ফাইভ স্টার হোটেলের মধ্যে রয়েছে- হলিডে ইন, ইন্টারকন্টিনেন্টাল, ক্রাউন প্লাজা, প্যান প্যাসিফিক, ঢাকা রিজেন্সী, হোটেল আমারি।

আরও পড়ুন: নতুন সরকার নির্বাচনে পাকিস্তানে ভোট শুরু

অন্যদিকে ৩ দিনব্যাপী ১৯তম আন্তর্জাতিক পর্যটন মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন এয়াররলাইন্স দর্শনার্থীদের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এর বাইরে মেলায় বিভিন্ন দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ও দেশের বৃহৎ ট্রাভেল এজেন্সিগুলো অংশ নেবে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। এর আগে গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শুরু হয় মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৪।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা