বাণিজ্য

সেরা করদাতাদের এনবিআরের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বৃহৎ করদাতা ইউনিটে-এলটিইউ’র পক্ষ থেকে শীর্ষ ৩০ করদাতা ইউনিটের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্কাইসিটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সম্মাননা পাওয়া ব্যাংকিংখাতের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপার্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাতের মধ্যে রয়েছে- গ্রামীণ ফোন লিমিটেড, শেফরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড এবং এম জে এল বাংলাদেশ লিমিটেড। নন-ব্যাংকিং আর্থিক খাত: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বীমা খাতের মধ্যে রয়েছে- আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বীমা করপোরেশন।

ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকেও এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে- বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড এবং তিতাস গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা