বাণিজ্য

চায়ের উৎপাদন বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, সিলেট: পরিমিত বৃষ্টি না হওয়ার পরও গত বছরের তুলনায় এ বছর চায়ের উৎপাদন বেড়েছে প্রায় ৫ মিলিয়ন কেজি। আর পরিমিত বৃষ্টি হলে চলমান বছরে চায়ের চমকপদ রেকর্ড হতো বলে মনে করেন চা বিশেষজ্ঞরা।

বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চলমান মৌসুমে জুলাই পর্যন্ত চায়ের উৎপাদন হয়েছে ৩৮.৩১ মিলিয়ন কেজি। যা ২০২০ সালের জুলাই মাসে ছিলো ৩৩.৯৯ মিলিয়ন কেজি।

তিনি জানান, সকল বাগান থেকে জুলাই মাস পর্যন্ত মধ্যবর্তী উৎপাদন তালিকা গত ২৪ আগস্ট তার হাতে এসে পৌঁছায়। যার যোগফলে গত বছর জুলাই পর্যন্ত উৎপাদনের চেয়ে চলমান মৌসুমে ৪.৩২ মিলিয়ন কেজি চা বেশি উৎপাদন হয়েছে। এ উৎপাদনের ধারা অব্যাহত থাকলে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত পেলে এবছর উৎপাদনে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখন পর্যন্ত তাদের বাগানে প্রায় ৩% চা বেশি উৎপাদন হয়েছে। তিনি জানান, এ বছর চায়ের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি। গত বছরের তুলনায় এখন পর্যন্ত প্রায় ২০ ইঞ্চি বৃষ্টিপাত কম হয়েছে। গত বছর জুলাই পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো ৬০ ইঞ্চি আর চলমান মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪০ ইঞ্চি।

তিনি জানান, চায়ের জন্য বছরে ৮০ থেকে ১০০ ইঞ্চি বৃষ্টিপাত প্রয়োজন। অন্যদিকে মৌসুমের শুরুর দিকে চা শিল্প খড়ার মুখে পড়ে। যদি পরিমিত বৃষ্টিপাত পাওয়া যেতো তাহলে এ বছর চায়ের উৎপাদন শত মিলিয়ন কেজি ছাড়িয়ে যেতো বলে জানান তিনি।

এদিকে চলমান বছরে বৃষ্টির মৌসুম প্রায় শেষ। আর খুব বেশি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা নেই। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এ বছর শ্রীমঙ্গলে এতো কম বৃষ্টিপাত হয়েছে যা বিগত কয়েক বছরের মধ্যে কম বৃষ্টিপাতের রেকর্ড বছর হতে পারে।

শ্রীমঙ্গলের সর্বাধিক চা বাগান কোম্পানী ফিনলে টির সিইও তাসিন আহমদ চৌধুরী জানান, বছরের শুরুর দিকে তাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়তে হয়েছে। কৃত্রিম পানি দিয়ে চা গাছকে বাঁচিয়ে রাখতে হয়। গত দুই মাস ধরে ভালো বৃষ্টিপাত পাওয়ায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

এখন পর্যন্ত তাদের বাগানগুলোতে গত বছরের তুলনায় প্রায় ২০% চা বেশি উৎপাদন হয়েছে। তবে ২০১৯ সালে চায়ের রেকর্ড বছরের চেয়ে কম। মৌসুমের বাকী সময়টুকু পরিমিত বৃষ্টিপাত অব্যাহত থাকলে আশাব্যঞ্জক উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, এ বছর শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় বৃষ্টি কম হয়েছে। অন্যদিকে প্রখর রোদের পরিমাণও কম ছিলো।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী বলেন, বিরূপ আবহাওয়ার কারণে বছরের শুরুর দিকে উৎপাদন অনেক কম হয়েছে। তবে বর্তমান আবহাওয়া চায়ের জন্য পুরোপুরি অনকূলে। পোকামাকরের উপদ্রবও কম। এ আবহাওয়া অব্যাহত থাকলে এ বছরের লক্ষমাত্রা ৭৫ মিলিয়ন কেজি ছাড়িয়ে ৯০ মিলিয়নের কাছাকাছি যাবে বলে আশাবাদী তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা