ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাজার মনিটরিং কমছে!

সান নিউজ ডেস্ক: ক্রমশই বেড়ে চলেছে দ্রব্যমূল্য। বাজার মনিটরিং কঠোর করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ঊর্ধ্বগতিকে।কিন্তু এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং কমানোর পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং টিমের পরিবহন খরচ চেয়ে অর্থ বিভাগের দ্বারস্থ হলে অর্থ মন্ত্রণালয় এ মতামত দেয়।

আরও পড়ুন: বাজারের উত্তাপ যেন কমছেই না

জানা গেছে, দৈনিক ব্যবহারভিত্তিক মাইক্রোবাসের ভাড়ার জন্য ভাড়া, ফুয়েল, ভ্যাট ও ট্যাক্সসহ আনুমানিক প্রতিটি মাইক্রোবাসের ভাড়া প্রতি মাসে ২ লাখ ১২ হাজার ৭৩৮ টাকা-এ কথা জানিয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অর্থ বিভাগ এ প্রস্তাবে অসম্মতি জানায়।

এমন প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিংয়ের গুরুত্ব বিবেচনায় মনিটরিংয়ের কর্মদিবস কমিয়ে এবং নিয়োজিত গাড়িগুলোর মধ্যে সমন্বয় করে হলেও প্রতিটি মাইক্রোবাসের ভাড়া হিসাবে মাসে ন্যূনতম ১ লাখ ৬০ হাজার টাকা অনুমোদনের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বাড়ল

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, সরকারের বাজার মনিটরিং কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করলে এত টাকার প্রয়োজন পড়ে না। বাণিজ্য মন্ত্রণালয়েরও বাজার মনিটরিং কার্যক্রম চালানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে ধরনা দিতে হয় না।

তিনি বলেন, এভাবে সরকারের কৃচ্ছ্র সাধন কার্যক্রম কোনওভাবেই সফল হবে না। যদি এতটাই কৃচ্ছ্রতার প্রয়োজন হয় তাহলে সব এমপি-মন্ত্রী সরকারের অর্থের যে অপচয় করছেন, সেটা কমায় না কেন?

প্রসঙ্গত, বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই ১৪টি টিম গঠন করেছে। ১ জানুয়ারি থেকে টিমগুলো ঢাকা শহরের দুই সিটি করপোরেশনের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শুরু করেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা