বাণিজ্য

রাতেই তোলা হচ্ছে চা পাতা

নিজস্ব প্রতিনিধি, সিলেট: রাতের নীরবতা ভেঙে সরব হয়ে ওঠে নির্জন চা বাগান। শ্রমিকরা এসেছেন চায়ের পাতা তুলতে, তাই কাজের ব্যস্ততা, আর কোলাহল বাগানজুড়ে। পঞ্চগড়ের চা বাগানগুলোতে এমন দৃশ্য দেখা যায় এখন।

সূর্যের প্রখর তাপ থেকে মুক্তি পেতে পঞ্চগড়ে রাতেই বাগান থেকে চা পাতা সংগ্রহ শুরু করেছেন শ্রমিকরা। দিনের বেলা অন্য কাজ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। এতে বাগান মালিক ও চা শ্রমিক দু’পক্ষই লাভবান হচ্ছেন।

আগে চা শ্রমিকরা দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে চা পাতা কাটতেন। এতে যেমন তাদের কষ্ট বেশি হতো, তেমনি সূর্যের তাপে পাতা শুকিয়ে ওজন কমে যেত। ফলে চা চাষি ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। রাতের চা শ্রমিকরা বলছেন, দিনের প্রচণ্ড গরমের জন্য তারা রাতে চা পাতা কাটছেন।

ক্ষুদ্র চা বাগান মালিকরা বলছেন, রাতে চা পাতা কাটায় শ্রমিকরা যেমন দিনের বেলায় বাড়তি কাজের সুযোগ পাচ্ছেন আবার চা বাগান মালিকরাও পাতার ওজন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন। এখন রাতে চা পাতা উত্তোলন করে শ্রমিক-বাগান মালিক উভয়েই লাভবান হচ্ছেন বলে দাবি তাদের।

পঞ্চগড় গ্রিন কেয়ার তেঁতুলিয়ার ম্যানেজার মো. মনজুর আলম বলেন, তারা ‍দু’দিক থেকেই লাভবান হচ্ছে। আমি মনে করি পঞ্চগড়ে চা বাগান হওয়ার ফলে এই চা চাষে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে।

পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন বলেন, রাতে একটা আয় পাচ্ছে আবার দিনের বেলায় তারা নিজস্ব বা অন্য কোনো জমিতে কাজ করার কারণে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে। পঞ্চগড় জেলার সমতল ভূমিতে ১০ হাজার ১৭০ একর জমিতে চা বাগান রয়েছে। চলতি অর্থ বছরে ১ কোটি কেজি চা উৎপাদিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা