বাণিজ্য

মরিচের কমলেও বেড়েছে তেল-ডাল-চিনির দাম

নিজস্ব প্রতিবেদক: গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে তেল, ডাল ও চিনির দাম। কাঁচামরিচের দাম কমে এখন প্রতি কেজি ৮০ টাকায় নেমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে কিছু সবজির দাম।

অন্যদিকে কেজিতে প্রায় পাঁচ টাকা করে বেড়ে গেছে তেল, ডাল ও চিনির দাম। এছাড়া চালের দাম আগে থেকেই বাড়তি রয়েছে। প্রধান প্রধান এসব পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন-মধ্য আয়ের মানুষ।

শুক্রবার (২০ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। যদিও গত সপ্তাহের তুলনায় আমদানি করা মাছের দাম কিছুটা কম।

ব্যবসায়ী ও ভোক্তার সাথে কথা বলে জানা গেছে, খোলা সয়াবিন তেল কেজিপ্রতি ১৩৮ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহে ছিল ১৩৩ থেকে ১৩৫ টাকা। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। ১১৮-১২০ টাকা কেজির পাম তেল এখন ১২৩-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিনির দাম কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া মসুর ডাল এখন ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে চালের দামে বাড়তির দিকে এখনও। খুচরা বাজারে মিনিকেট ৬২ থেকে ৬৫, আটাশ ৫০ থেকে ৫৫, স্বর্ণা ৪৭ থেকে ৫০ ও নাজিরশাইল ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদার দাম ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা