বাণিজ্য

শীর্ষ ১০ আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের শীর্ষ ১০ টেকসই ব্যাংক ও পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রথমবারের মতো সাসটেইনেবল রেটিং এর মাধ্যমে এ তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। চারটি সূচকের ওপর ভিত্তি করে টেকসই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং সূচক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত জানান, ২০২০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ওপর ভিত্তি করে এ মান প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পাঠানো তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকের আটটি বিভাগের তথ্যের সঙ্গে মিলিয়ে এ মান নির্ধারণ করা হয়েছে।

শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় রয়েছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, দি সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, এটা সত্যিই গর্বের বিষয় যে আমরা দেশের শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছি। এ অর্জন সম্ভব হয়েছে আমাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের সার্বক্ষণিক দিকনির্দেশনা ও প্রতিষ্ঠানে টেকসই কর্মসূচি ব্যবস্থাপনায় সহযোগিতার কারণে।

তিনি বলেন, ব্যাংকের জন্য টেকসই হওয়ার মূল চাবিকাঠি হলো সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) কর্মসূচির বাইরেও কৌশলগতভাবে গ্রিন এবং টেকসই অর্থায়নে অবদান রাখা। এর বাইরে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে সময়মত প্রতিবেদন দাখিল, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা ব্যবস্থার কার্যকারিতার মাধ্যমে ঝুঁকি প্রশমন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশের যথাযথ বাস্তবায়ন করা।

শীর্ষ পাঁচ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- হজ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা