বাণিজ্য

সপ্তাহজুড়ে স্বর্ণের বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা লক্ষ্য দেখা গেছে। হঠাৎ বড় দরপতন, আবার বড় উত্থান, এভাবেই বিশ্ববাজারে গত সপ্তাহের পাঁচদিন পার করেছে স্বর্ণ। অবশ্য ব্যাপক অস্থিরতার পরও সপ্তাহ শেষে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিলো ১৭৬৩ ডলার। লেনদেন শুরু হতেই বড় দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৬৯৯ ডলারে নেমে যায়।

বড় এ দরপতনের পর অবশ্য আবার ঘুরে দাঁড়ায় স্বর্ণ। কয়েক ঘণ্টার মধ্যে দাম বেড়ে ১৭৫১ ডলারে উঠে আসে। এরপর আবার দাম কমে ১৭১৮ ডলারে নেমে যায়। সপ্তাহের প্রায় পুরো সময়জুড়ে এমন উত্থান-পতনের মধ্যে থাকে স্বর্ণের দাম।

সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার লেনদেনের পুরো সময়জুড়ে স্বর্ণের দাম বাড়ে। এতে একদিনেই স্বর্ণের দাম বাড়ে ১ দশমিক ৫৪ শতাংশ। যার ওপর ভর করে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৯৫ শতাংশ।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রকোশ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসের প্রায় পুরোটা সময়জুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয়।

সর্বশেষ গত ১৯ জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমানোর ঘোষণা দেয়। বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম কমে তাতে বাজুস চাইলে ভরিতে স্বর্ণের দাম চার হাজার টাকা পর্যন্ত কমাতে পারত।

বাজুসের ঘোষণা অনুযায়ী স্বর্ণের নতুন দাম কার্যকর হয় ২০ জুন থেকে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭১ হাজার ৯৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৯ হাজার ৫৪৬ টাকা। বর্তমানে এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

এদিকে বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর পর এক মাসের বেশি সময় ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ স্থিতিশীলতা দেখা যায়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গত সপ্তাহের আগ পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮০০ থেকে ১৮১৫ ডলারের মধ্যে অবস্থান করছিলো। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের শুরু থেকে বড় দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। এতে গত সপ্তাহের আগের সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৮০ শতাংশ কমে যায়।

সপ্তাহজুড়ে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৬ দশমিক ৫৭ ডলার বা দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই বেড়েছে ২৭ দশমিক শূন্য ১ ডলার বা ১ দশমিক ৫৪ শতাংশ। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ দশমিক ৪৫ ডলারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে আরেক দামি ধাতু প্লাটিনামের দামও বেড়ছে। গত সপ্তাহে এই ধাতুটির দাম ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স এক হাজার ২৬ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে। আর রূপার দাম ২ দশমিক ৪৮ শতাংশ কমে প্রতি আউন্স ২৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা