বাণিজ্য

অর্থনীতিতে পুঁজিবাজারের ২০ শতাংশ অবদানও নেই

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনীতিতে দেশের পুঁজিবাজার এখনো ২০ শতাংশ অবদানও রাখতে পারেনি। দেশের অর্থনৈতিক উন্নয়নে এটিকে কাজে লাগিয়ে জিডিপিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে হবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের সভাপতিত্বে কোম্পানি সচিব ও ডিএসই’র মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুর রহমানের সঞ্চালনায় বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংযুক্ত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে শহীদ হন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ড. শেখ শামসুদ্দিন আহমদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশ পরিচালনায় মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছেন। সেইসময় তিনি দেশ গঠনে প্রশাসনিক কাঠামো গঠন, স্বাস্থ্য খাত, খাদ্য, গৃহনির্মাণ, শিক্ষা, যোগযোগব্যবস্থা, শিল্প-কারখানা স্থাপনে বহুবিদ সংস্কারমূলক বহুবিদ দিক-নির্দেশনা দিয়েছিলেন। সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন কাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্থ না হয় সেদিকে সকলের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসই’র পরিচালক মিসেস সালমা নাসরিন, এনডিসি, ডিবিএ প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন, ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার, মোঃ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ ইন্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম সিকদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিএসই’র পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা