বাণিজ্য

শোক দিবসে কেন্দ্রীয় ব্যাং‌কের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপল‌ক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ ক‌রে‌ছে বাংলা‌দেশ ব্যাংক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, কোরআন তেলাওয়াত, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, চারারোপণসহ ১৫ আগস্ট থে‌কে বিভিন্ন কর্মসূচি পালন কর‌বে আ‌র্থিক খা‌তের নিয়ন্ত্রণ সংস্থা‌টি।

শ‌নিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

তি‌নি ব‌লেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের কার‌ণে আজ‌কে বাংলা‌দেশ এক‌টি স্বাধীন দেশ। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট বাঙালির কপালে কলঙ্কের তিলক এঁকে দেয় একদল নরপিশাচ। ওই‌দিন কালো রাতে ঘাতকরা স্বাধীনতার এ মহান মানুষ‌কে হত্যার পাশাপাশি হত্যা করেছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজনকে। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে এক কলঙ্ক অধ্যায়ের সৃষ্টি করেছে। বাঙালি জাতির জন্য যা অপূরণীয় ক্ষতি।

তি‌নি আ‌রও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসায় বিভিন্ন কর্মসূচি পাল‌নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কর্মসূচির ম‌ধ্যে র‌য়ে‌ছে, ১৫ আগস্ট সকাল সা‌ড়ে ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল ৯টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ওইদিন সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এরপর বাদ যোহর বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদে কোরান তেলাওয়াত ও দোয়া মাহফিল এবং দুপুরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ।

১৬ আগস্ট বিকেল ৪টায় অসহায়দের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ ও ব্যাংকিং হলে ৩০তলা ভবনে আলোচনা সভার আয়োজন করা হ‌বে।

১৮ আগস্ট শোক দিবস উপলক্ষে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হ‌বে এবং ৩১ আগস্ট ব্যাংক চত্বর এবং বাংলাদেশ ব্যাংক নিবাসে চারারোপণ কর্মসূচি পাল‌ন কর‌বে।

মাসব্যাপী এসব কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি এবং ডেপুটি গভর্নররা বিশেষ অতিথি হিসা‌বে থাক‌বেন।

এসব অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে কর্মী‌দের উপস্থিতি ও সর্বাত্মক অংশগ্রহণ কর‌তে ব‌লে‌ছে বাংলা‌দেশ ব্যাংক। একই সঙ্গে দেশের তফসিলি ব্যাংকগুলোকে মাসব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ সভায় জাতীয় শোক দিবস আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা। ১৫ আগস্ট সম্পর্কিত ডিজিটাল ইলেকট্রনিক্স বিলবোর্ড স্থাপন ও চারারোপণ কর্মসূচি পালন করতে বলা হ‌য়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়ালি আলোচনা সভা করতে বলা হয়েছে।

শোক দিবস উপলক্ষে ব্যাংকগুলো বাস্তবায়ন করা কর্মসূচি আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানোর পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা