বাণিজ্য

রবির শেয়ার রাখছে না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার শেয়ার বিক্রি করে দিচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অপরদিকে একই খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন এবং দেশিয় কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার কিনেছেন তারা।

গত ১ জুলাই থেকে ৩১ জুলাই সময়ে এই শেয়ার কেনা-বেচা করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, টেলিকমিউনিকেশন খাতে মোট তিনটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২০২০ সালের ডিসেম্বর মাসে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের দশমিক ১৯ শতাংশ শেয়ার বিক্রি করেছেন প্রাতষ্ঠানিক বিনিয়োগকারীরা। কোম্পানিটির ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি শেয়ারের মধ্যে গত ৩০ জুন পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের হাতে শেয়ার ছিলো ৯০ দশমিক ৫ শতাংশ। এখনো তাদের হাতে সেই শেয়ারই রয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিলো এক দশমিক ৯২ শতাংশ শেয়ার। সেখান থেকে গত এক মাসে দশমিক ১৯ শতাংশ শেয়ার বিক্রি করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ফলে ৩১ জুলাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ৭৩ শতাংশ। এই শেয়ার কিনেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের হাতে কোম্পানির মোট আট দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে। ৩০ জুন সময়ে ছিলো আট দশমিক তিন শতাংশ। সর্বশেষ বৃহস্পতিবার রবির শেয়ার বিক্রি হয়েছে ৪২ টাকা ৩০ পয়সায়।

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে গত এক মাসে যেখানে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, সেখানে রবির শেয়ারের দাম কমেছে তিন টাকা। এছাড়াও নতুন করে রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ পদত্যাগ করায় কোম্পানিটির প্রতি বিনিয়োকারীদের আস্থা কমেছে। আর তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার ছাড়ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানি সচিব আহমেদ ইকবাল পারভেজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে এই সময়ে ঠিক উল্টো চিত্র ছিলো আরেক বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের (জিপি)। ২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ৩১ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে চার দশমিক ৭৮ শতাংশ। যা এর আগের মাস অর্থাৎ ৩০ জুনে ছিল চার দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ এক মাসের প্রাতষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে পাঁচ শতাংশ শেয়ার কিনেছেন।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিরাও দশমিক দুই শতাংশ শেয়ার কিনেছেন। আর এই শেয়ার বিক্রি করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বহুজাতিক এই কোম্পানির শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছে ৩৬৩ টাকায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা