বাণিজ্য

শ্রমিকদের ক্ষতিপূরণ দিবে মালিকরা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া, তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে কারখানা কর্তৃপক্ষকে। এ বিষয়ে সংবিধান এবং অন্যান্য আইনের শাসনের প্রতি আরো দায়িত্বশীল হতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ভয়-ডরহীন পরিবেশ এবং প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেয়া হবে সরকারের পক্ষ থেকে। ব্যবসা পরিচালনায় যে সমস্যা সরকারের নজরে আনার পরিমর্শ ও দিয়েছেন তিনি।

শনিবার (৭ আগস্ট) অনলাইনে এই আয়োজন করেছে ঢাকা চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ( ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি: প্রেক্ষিত বেসরকারি খাত’- বিষয়ক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর. ফরাশ উদ্দিন, বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান বিআডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন প্রমূখ। ওয়েবিনার সঞ্চালনা করেন ডিসিসিআইর সভাপতি রিজওয়ান রহমান। বিষয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের রাজনৈতিক উন্নয়ন দর্শন বাস্তবায়নে সহায়তা করছেন উদ্যোক্তারা। ‘উইন উইন’ ভিত্তিতে বেসরকারি খাতের আরো সম্প্রসারণ চায় সরকার। যে কোন আলোচনা এবং সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান এবং নীতি সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা