বাণিজ্য

বেভারেজ-আইসক্রিমে মন্দা চলছেই

নিজস্ব প্রতিবেদক : বছরের মার্চ মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বেভারেজ আর আইক্রিমের ভরা ব্যবসা হয়। কিন্তু পরপর দুই বছরই এই সময় করোনা প্রকট আকার ধারণ করায় ব্যবসা হচ্ছে না এসব পণ্যের। টানা বিক্রি কমায় এখন লোকসান গুনছেন এসব পণ্য উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো।

কয়েকটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার প্রকোপ শুরুর প্রথম দিকেই এক ধরনের বিপত্তির মুখে পড়ে এ শিল্পগুলো। ঠাণ্ডা খাবার করোনার সংক্রমণ বাড়ায় এমন প্রচারের কারণে বেভারেজ এবং আইসক্রিমের বিক্রি একদম কমে যায়। কিছু মাসের মধ্যে সে বিষয়টি ভুল জানা গেলেও এরপর শুরু হয় লকডাউন।

বেভারেজের প্রায় ৫০ শতাংশ বিক্রি হয় সন্ধ্যার পরে। সে সময় দোকানপাট বন্ধ। পাশাপাশি দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ খাতে বড় নেতিবাচক প্রভাব পড়েছে।

তারা বলছেন, লকডাউনে নিত্যপণ্যের দোকানপাট দুপুর পর্যন্ত খোলা থাকে। কিন্তু এসব পণ্যের পিক আওয়ার (বিক্রির সেরা সময়) বিকেল থেকে রাত পর্যন্ত। ওই সময়ই দোকানপাট বন্ধ থাকায় বিক্রি দুই-তৃতীয়াংশ কমেছে।

এছাড়া দুই ঈদে এবং পহেলা বৈশাখ ও সামাজিক অনুষ্ঠানে এসব পণ্যের বিক্রি ভালো হয়। গত দুই বছরের চারটি ঈদ ও দুই বৈশাখে বিধিনিষেধের কারণে তাদের কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হয়নি। এছাড়া সামাজিক অনুষ্ঠানের সংখ্যা কমেছে। এছাড়া চলমান পরিস্থিতিতে বেড়েছে পণ্য আনা-নেয়ার খরচ এবং কাঁচামালের দাম।

দেশের অন্যতম বেভারেজ পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, ‘বেভারেজের প্রায় ৫০ শতাংশ বিক্রি হয় সন্ধ্যার পরে। সে সময় দোকানপাট বন্ধ। পাশাপাশি দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ খাতে বড় নেতিবাচক প্রভাব পড়েছে।’

অরেকটি বড় সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, বেভারেজ পণ্যের মেয়াদ খুব কম। যেহেতু বিক্রি নেই, তাই মেয়াদোত্তীর্ণ পণ্যে বাজার থেকে উঠিয়ে নিতে প্রচুর লোকসান হচ্ছে। গত বছর ১৫ থেকে ২০ শতাংশের বেশি মেয়াদোত্তীর্ণ পণ্যে ড্যামেজ দিতে হয়েছে।’

তিনি বলেন, গত ঈদে অন্যান্য সময়ের তুলনায় বিক্রির টার্গেট বেশি ছিল। কিন্তু ৭০ শতাংশ হয়েছে। বিক্রির ধরন পাল্টে গেছে, শহরে কঠোরতা বেশি হওয়ার কারণে বিক্রি কম। এখন গ্রামেই বিক্রি বেশি। সেটাও চিন্তার কারণ, যেহেতু গ্রামে আবার মেয়াদোত্তীর্ণ পণ্যে ড্যামেজ বেশি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা