বাণিজ্য

ইএফডি চালানের সপ্তম লটারি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর থেকেই ক্রেতাদের কেনাকাটায় ভ্যাট প্রদানে উৎসাহিত করতে পুরস্কার দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত দোকানে বসানো ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট দিয়ে লটারি জিততে পারছেন ক্রেতারা। ইএফডির চালান নম্বরই লটারি কুপন হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইএফডি চালানের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা দেয়া হয়।

১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ইস্যু করা চালানের ওপর এই লটারি অনুষ্ঠিত হয়। ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হচ্ছে- OOO121NETJUMM32l। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর OO1321RAYKSCYS64 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো হচ্ছে- OOOO21JHKQHDSTTO, OOO321WZBANKWB19, 001321XNNIKCG996, OO1321RSHDVEV933

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

লটারিতে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ১০১টি পুরস্কার রয়েছে। একজন ভ্যাটদাতা প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা পুরস্কার পেতে পারেন। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। এছাড়া ৯৪ জন ভ্যাটদাতা পাচ্ছেন ১০ হাজার টাকা করে পুরস্কার।

পুরস্কার প্রাপ্তরা এনবিআর’র ওয়েবসাইট থেকে বিজয়ী নম্বর ও পুরস্কার গ্রহণ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

২০১৯ সালের ২৫ আগস্ট এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ঢাকার বিভিন্ন মার্কেটে ইএফডি মেশিন স্থাপন উদ্বোধন করেন।

রাজস্ব বোর্ডের পাঁচটি কমিশনারেট ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রামের আওতায় ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ হাজার ৩৯৩টি ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা