বাণিজ্য

শিপিং লাইনার মনোনয়ন দিতে বিজিএমইএর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক রফতানি কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজিকরণের জন্য পোশাক শিল্পের ক্রেতাদেরকে অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছে পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিজিএমইএ অফিসে অনুষ্ঠিত ক্রেতা ও মেইনলাইন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সহযোগিতার অনুরোধ জানান।

সভায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘চট্টগ্রাম বন্দরে ক্রেতাদের পক্ষ থেকে শিপিং লাইনার ও অফ-ডক নির্ধারিত করে দেয়ার কারণে পোশাক শিল্পের রফতানি পণ্যবাহী কনটেইনারগুলোকে বন্দরে অতিরিক্ত ১০-১৫ দিন থাকতে হচ্ছে। এতে করে বন্দরে কনটেইেনার জট দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক ক্রেতা বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও মাত্র একটি অথবা দুটি শিপিং লাইন ও ফরওয়ার্ডারের মনোনয়ন দেয়। পাশাপাশি ক্রেতারা রফতানি পণ্যের জাহাজিকরণের জন্য ৪-৫টি অফ-ডক অনুমোদন দেয়। এতে করে জাহাজিকরণে বিলম্ব হয়। ফলশ্রুতিতে রফতানি অর্থ প্রত্যাবাসিত হতে বিলম্বিত হয়। যার জন্য রফতানিকারকদেরকেও অতিরিক্ত চার্জ মাশুল দিতে হচ্ছে।’

বিজিএমইএ সভাপতি এই সমস্যা সমাধানের জন্য ক্রেতাদেরকে অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিজিএমইএ চট্টগ্রাম বন্দরে সৃষ্ট রফতানি কনটেইনার জট নিরসনের জন্য এইচঅ্যান্ডএম, এমঅ্যান্ডএস-সহ বায়ার্স ফোরামের মাধ্যমে পোশাক শিল্পের ক্রেতাদেরকে পত্র দিয়ে পরিস্থিতি অবহিত করে এ ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করে। এরই ফলশ্রুতিতে আজকের সভা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন, বিজিএমইএ'র পোর্ট অ্যান্ড শিপিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসান আব্দুল্লাহ, বিকেএমইএ'র পরিচালক ফজলে শামীম এহসান, এইচ অ্যান্ড এম'র রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, মার্কস অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক ও শিপিং লাইন মার্কস্লাইনের কান্ট্রি হেড অংশুমান মিত্র মুস্তাফি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা