বাণিজ্য

নর্দার্ন ইন্স্যুরেন্সের মুনাফা হ্রাস

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের। এপ্রিল থেকে জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে এক কোটি দুই লাখ ৬৬ হাজার ৬২২ টাকা।

এর আগের বছর একই সময়ে ছিল এক কোটি ১৪ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা। অর্থাৎ ১২ লাখ টাকার মুনাফা কমেছে।

শনিবার (৭ আগস্ট) কোম্পানিটির পর্ষদ সভায় দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানটির নিট মুনাফা হয়েছে তিন কোটি ৫৪ লাখ ৯২ লাখ ৪৯২ টাকা। এর আগের বছর একই সময় ছিল তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকা।

তাতে গত ছয় মাসে কোম্পানটির শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৩ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৮১ পয়সা। অর্থাৎ গত বছরের দুই প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে মুনাফা বেড়েছে।

তবে দুই প্রান্তিকের মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে এক কোটি দুই লাখ ৬৬ হাজার ৬২২ টাকা। ২০২০ সালের এপ্রিল থেকে জুন সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল এক কোটি ১৪ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা।

তাতে চলতি বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২ টাকা ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭ পয়সা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা