বাণিজ্য

টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহার কারণে টানা সাতদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। তবে পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সোমবার (২৬ জুলাই) রাজধানীর মিরপুর এক নম্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

প্রথমদিন মিরপুর মাজার রোডে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকলেও টিসিবির পণ্যবাহী গাড়ি আসে ১১টায়। তপ্ত রোদেই ক্রেতারা সকাল থেকে অপেক্ষা করছিলেন। তবে টিসিবির ডিলাররা বলছেন, আমাদের পর্যাপ্ত পণ্য আছে। কেউ খালি হাতে ফিরবে না।

টিসিবির চলমান বিক্রয় কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। প্রথম দিনে রাজধানীতে ৩৭টি গাড়িতে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলে জানান ডিলাররা।

টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আজ থেকে ট্রাকে করে রাজধানীর বিভিন্ন জায়গায় পণ্য বিক্রি শুরু হয়েছে। যা চলমান থাকবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ প্রথম দিন হওয়াতে অনেক জায়গায় গাড়ি যেতে দেরি হয়েছে।

তিনি বলেন, একজন ব্যক্তি দুই থেকে চার কেজি চিনি, দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল এবং দুই কেজি মসুর ডাল নিতে পারবেন।

টিসিবির তথ্যানুযায়ী, ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রয় হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

এর আগে, করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে ৫ জুলাই থেকে ট্রাক সেল শুরু হয় সারাদেশে। মাঝে ঈদের কয়েকদিন সাধারণ ছুটি বাদে ২৯ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ১৫ আগস্ট উপলক্ষে সময় বাড়িয়ে ২৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে টিসিবির ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক থাকার কথা। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে সকল পণ্য পাওয়া যাবে। বর্তমানে টিসিবির প্রতিটি ট্রাকে ৬০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। একজন ব্যক্তি দৈনিক ২-৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২-৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা