বাণিজ্য

পুঁজিবাজারে শেয়ারের মূল্য হ্রাস

নিজস্ব প্রতিবেদক : শেয়ার বিক্রির চাপে টানা দেশের পুঁজিবাজারের সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ার দাম কমার দিনেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা ছয়দিন পর বস্ত্র, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ব্যাংক খাতের শেয়ারের বিক্রি করছেন বিনিয়োগকারীরা। বর্তমান দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন তারা।

আর তাতে ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জুলাই) দেশের পুঁজিবাজারে সূচক কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে। বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করছেন তারা।

ডিএসইর তথ্য মতে, সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের ক্রেতাদের তুলনায় বিক্রেতা বেশি থাকায়। রোববারের (২৫ জুলাই) চেয়ে কম দামে শেয়ার বিক্রি হয়েছে।

আর তাতে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৮ পয়েন্ট কমে ছয় হাজার ৪০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ্ সূচক তিন পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে। এর আগের গত ১২ জুলাই পুঁজিবাজারে সূচক পতন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মোট এক হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ ৯৮ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ ২ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১১টির, কমেছে ২২৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর বাজার মূলধন ৬৮৬ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকা কমে পাঁচ লাখ ৩৪ হাজার ৩৪৪ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরপর ক্রমান্বয়ে ছিল সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো লিমিটেড, ফুয়াং ফুড, জিপিএইচ ইস্পাত, অ্যাকটিভ ফাইন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং ওরিয়ন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৬ পয়েন্টে। এদিন সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৭০০ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা