বাণিজ্য

শেষ হলো বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের বাজেট ও একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শেষ হয়েছে। শনিবার (০৩ জুলাই) দুপুরে অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার কারণে বাজেট অধিবেশনের মত গুরুত্বপূর্ণ এই অধিবেশনটিও সংক্ষিপ্ত করা হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাত্র ১২ কার্যদিবস চলেছে এ অধিবেশন। যেদিন যে এমপি-মন্ত্রী বা সংসদের কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন তারাই শুধু সেদিন সংসদ ভবনে যেতে পেরেছেন।

২ জুন চলমান জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু হয়। এর পরের দিন সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হয়। এ বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর সরকারি, বিরোধী ও স্বতন্ত্র ৮৫ জন এমপি বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন। ১৫ ঘণ্টা ৩২ মিনিট তারা আলোচনা করেন। এই অধিবেশনে ৭টি বিল পাস হয় এবং বেশ কয়েকটি বিল উত্থাপিত হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা