বাণিজ্য

পুঁজিবাজারে ধস, ২৩৯ কোম্পানির দর পতন

নিজস্ব প্রতিবেদক : দর পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। নিয়মিতই কমছে সূচক ও লেনদেন।

রোববার ( ২১ মার্চ ) সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে ব্যাপক পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর পতন হয়েছে ২৩৯ টির। মাত্র ৩১ টির দর বেড়েছে। তবে দর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে সূচকেও ব্যাপক পতন হয়েছে। ডিএসই’র প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে কমেছে ৮৪ পয়েন্ট। এখন এই সূচকের অবস্থান ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৪ পয়েন্টে।

ডিএসইতে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনায় বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারদের সঙ্গে বিকেল ৫ টায় বৈঠক করবে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাননিউজকে বলেন, বিকেল ৫টায় কমিশনে মিটিং রয়েছে। মিটিংয়ে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা