বাণিজ্য

পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে প্রবাসীদের অংশগ্রহণ সব সময়ই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। কিন্তু নানা সময় প্রবাসী বিনিয়োগকারীরা জটিল প্রক্রিয়ার কারণে বিনিয়োগে নিরুৎসাহিত হয়ে পড়েন। সেই জটিল প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

উভয় প্রতিষ্ঠানের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রবাসী বিনিয়োগকারীরাও অংশ নেয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের বিনিয়োগে আরও বেশি আকৃষ্ট করতে এবং প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে ডিজিটাল বুথ। নিটা একাউন্টের মাধ্যমে আইপিও আবেদনে খরচ কমানো হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য কোটাও সরক্ষণ করা হয়েছে।

প্রবাসীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে সোমবার গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানির স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের পরিশ্রমের অর্জিত অর্থ যেন অলস না থাকে এবং তাযেন দেশের উন্নয়নের কাজে লাগে আমরা তা চাই। তাদের পাঠানো রেমিট্যান্স কীভাবে পুঁজিবাজারে যুক্ত করা যায় তা নিয়ে কমিশন কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আমরা ইতোমধ্যে নিটা হিসাব বা প্রবাসীরা যে হিসাবের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন সেটির ব্যয় কমানো হয়েছে। আগে যেখানে নিটা হিসাবে খরচ লাগত ২ হাজার ৩০০ টাকা এখন তা কমিয়ে ৫৭৫ টাকা করা হয়েছে।

গণশুনানিতে বলা হয়, ডিজিটাল বুথের মাধ্যমে প্রবাসীরা সরাসরি বিও হিসাব খুলতে পারবেন। একই সাথে করতে পারবেন লেনদেন।

গণশুনানির মাধ্যমে কমিশন পুঁজিবাজারে কী ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেসব বিষয়সহ আলোচনা করা হয়।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা