বাণিজ্য

ইতিবাচক ধারায় পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের খবরে ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

সোমবার (১৫ মার্চ) এই খবরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বেড়েছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বৃদ্ধির সাথে সাথে টাকার পরিমাণেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা চলছে। আলোচনায় বিনিয়োগকারীদের পক্ষের সিদ্ধান্তই নেয়া হবে- এমন ধারণা করা হচ্ছে। ফলে গত কাল বাজারে পতন হলেও সোমবার কিছুটা উত্থান হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হয়েছে ৩৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডল মধ্যে দর বেড়েছে ১২৯ টির, দর কমেছে ১০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২২ টির।

ডিএসইতে মোট ৬২৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪ পয়েন্টে

সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৭৩টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা