বাণিজ্য

প্রবাসী বিনিয়োগকারী নিয়ে শুনানি করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বিনিয়োগকারীদের (এনআরবি) প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন প্রক্রিয়া সহজ করতে গণশুনানি করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (১৫ মার্চ) বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। বিএসইসি'র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সান নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, গণশুনানিতে প্রবাসী বাংলাদেশি, কাস্টডিয়ান প্রতিনিধি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকার্স ও স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শুনানিতে কাস্টোডিয়ান ব্যাংক এবং যেসব ব্রোকারদের নিটা অ্যাকাউন্ট আছে, তারা যাতে প্রবাসী বিনিয়োগকারীদের টাকা নিয়ে আইপিওতে আবেদন করতে পারে সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

সূত্র জানায়, এ গণশুনানি প্রধানত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছে, সেহেতু প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বেশি থাকা উচিত বলে মনে করছে কমিশন। একইসঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের নিটা অ্যাকাউন্ট খুলতে ইনভলভিং পার্টি হিসেবে কাস্টোডিয়ান ব্যাংক প্রতিনিধিদের গণশুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গণশুনানিতে অংশগ্রহণের জন্য রোববারের (১৪ মার্চ) মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এ বিষয়ে ডিএসইর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা